Resent Post
Loading...

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২০

প্রতি বছরের ন্যায়  এবারো দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ এর সংক্রমণের জন্য অনাড়ম্বরভাবেই এবার পালিত হল বিশ্ব বিশ্ব উচ্চ রক্তচাপ/২০২০ দিবস । এবারের প্রতিপাদ্য বিষয় “আপনার রক্ত চাপ মাপুন”

উচ্চরক্তচাপ থেকেই হৃদরোগের মূল ঝুঁকি, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনি রোগের অন্যতম কারণে হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশও ঘটতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরিতে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘“আপনার রক্ত চাপ মাপুন” নিজের রক্তচাপের মাত্রা জানার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতেই এ প্রতিপাদ্য ।



উচ্চ রক্তচাপ প্রতিরোধে করণীয়
১. অতিরিক্ত ও পাতে আলগা লবণ খাবেন না।
২. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৩. শাকসবজি ও ফলমুল বেশি খান।
৪. নিয়মিত শারীরিক পরিশ্রম করুন।
৫. নিয়মিত রক্তচাপ মাপুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
৬. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়মিত মাপুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
৭. তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন।
৮. চিকিৎসকের পরামর্শ ব্যাতীত ওষুধ পরিবর্তন বা সেবন বন্ধ করবেন না।


আরও পড়ুন :  খেড়কাটি সিসির উচ্চ রক্ত চাপ সপ্তাহ ২০১৮





খেড়কাটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য সপ্তাহ পালন দেখতে

Move the mouse over the arrow icon to open the dropdown menu.




0 মন্তব্য(গুলি):